২০২৬ সালের ১ই মার্চ লঞ্চ করল Vivo এর বাজেট ফ্রেন্ডলি Vivo Y31d স্মার্ট ফোন। আপনি যদি ২৫ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকার মধ্যে ভালো একটি স্মার্ট ফোন খুজে থাকেন তাহলে আপনার জন্য এটি বেস্ট হতে পারে। এই ফোনটি বাংলাদেশের বাজারে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 6GB/128GB দাম ২৪,৯৯৯ টাকা, 8GB/128GB দাম ২৬,৯৯৯ টাকা, 8GB/256GB দাম ৩১,৯৯৯ টাকা।
এই ফোনটিতে আপনার গেমিং অথবা দৈনিক জীবনের যেকোনো কাজ করার জন্য ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগন 6s Gen 2 4G 6nm প্রসেসর। তাছাড়া ফোনটি বর্তমান সময়ের অ্যান্ড্রয়েড ১৬ ভার্সন থেকে শুরু হবে এবং পরবর্তী কয়েকটি আপডেট করা যাবে। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে কোন এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।
এই অবস্থায় ফোনটি আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছে 7200 mAh এর বিশাল একটি ব্যাটারি যেটি কিনা 44W এ দ্রুত চার্জিং করা সম্ভব। তাই আপনি এই ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে গেমিং ও দীর্ঘ সময় খেলতে পারবেন। ফোনের ব্যাটারি যদি একটু বড় হয়ে থাকে তাহলে সারাদিনের মধ্যে চার্জিং নিয়ে সমস্যায় পড়তে হয় না। কারণ এটার মূল হল বিভিন্ন সময় আমরা কাজের জন্য বাইরে থাকি সেখানে চার্জিং দেওয়ার সিস্টেম নেই সেজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

Vivo Y31d ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে IPS LCD, 120Hz এর ৬.৭৫” এবং ফন্টের ডিসপ্লে ব্রাইটনেস থাকবে 1250 nits এর। কোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে কিন্তু ফোনটিতে কোন প্রকার ৫জি নেটওয়ার্ক সমর্থন নেই এটি একটি খারাপ দিক।
Vivo Y31d ফোনটির মেইন ডুয়েল ক্যামেরাতে থাকবে ৫০ মেগাপিক্সেল এবং সাথে ২ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরায় থাকবে ৮ মেগাপিক্সেল। এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি 1080p এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ফিচারে রয়েছে নাইট মোড, লাইভ ফটো, পোল্টেড মুড, সোলো মোশন, টাইম ল্যাপস, ডুয়েল ভিউ, ফটোগ্রাফি আন্ডারওয়ারটার, প্যানো, প্রো সহ দারুন কিছু।
এই ফোনটিতে রয়েছে টাইপ-সি কেবল ২.০ এবং ব্লুটুথ 5.1 এবং Wifi 2.4 GHz / 5GHz তবে স্মার্টফোনটিতে কোন এনএফসি বা এফএম রেডিও সাপোর্ট করবে না। ফোনটিতে সাইড ফিঙ্গার থাকবে। এছাড়া পাঁচটি লোকেশন জিপিএস কানেক্টেড থাকবে। ফোনটির ওজন থাকবে ২১৯ গ্রাম একটু ভারী।
Vivo Y31d ফোনটিতে রয়েছে তিনটি কালার যেটি আপনি বাংলাদেশের যেকোনো বাজার থেকে ক্রয় করতে পারবেন পছন্দ মতো যেমন Festive Red, Starlight Grey, GlowWhite. স্পেসিফিকেশন আরো বিস্তারিত জানতে হলে নিচে সোর্স গুলো দেখতে পারেন।
(Source)







